বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, আটক ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ২৪৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নূর নবী নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুরে রায়পুর পৌর শহরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নূর নবী ফরিদগঞ্জের সাহেবগঞ্জ এলাকার প্রয়াত ইউনুছ মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়পুর পৌর শহরে নূর নবী গত ২০ বছর ধরে ‘বিসমিল্লাহ ডেকোরেটর’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন। তিনি পৌর শহরের আমিন কমপ্লেক্সের সামছুদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। রোববার রাতে প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরেন তিনি। এরপর রাতের কোনো এক সময়ে সন্ত্রাসীরা বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে বাসায় কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নূর নবীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451