রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জের হাওরের জলমহালগুলো ইজারা না দিয়ে উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম ভূঁইয়া,সুনামগঞ্জ :

অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বাঁচার তাগিদে সুনামগঞ্জের

হাওরগুলোতে ভাসান পানিতে জলাশয় উন্মুক্ত করার দাবী জানিয়ে মানববন্ধন

কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা

কমিটি। রবিবার দুপুরে সুনামগঞ্জ আব্দুস জহুর সেতু চত্ত্বরে বাঁচার

উপায় নাই, মাছ ধরেই বাঁচতে চাই এই স্লোগানে মানববন্ধন পালন

করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের

যুগ্ম আহ্বায়ক ও কমিউনিস্ট পার্টির সুনামগঞ্জ জেলা শাখার

সভাপতি চিত্তরঞ্জন দাস, আ্যাডভোকেট এনামুল হক, কৃষক আব্দুল

গণি, ধর্মপাশা উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক বিপ্লব ভৌমিকপ্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অকাল বন্যায় সুনামগঞ্জ জেলার কৃষকেরা

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পরও চেয়ারম্যান

মেম্বাররা ত্রাণ নিয়ে না নাটকীয়তা করছে। তাদের দুর্নীতির ফলে ত্রাণ

সহায়তা থেকে প্রকৃত কৃষকেরা বঞ্চিত। ওইসব চেয়ারম্যান মেম্বারদের

বিরুদ্ধে একাধিক অভিযোগ দেয়া হলেও অভিযোগগুলো আমলে নেয়নি

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও হাওরের জলমহালগুলোতে মাছ ধরতে নিষেধ

করছে ইজারাদাররা। তাদের নির্ধারিত সীমানার বাহিরেও এলাকার জেলে

সম্প্রদায় লোকসহ সাধারণ মানুষকে মাছ ধরা থেকে বিরত রাখছে। তাই

হাওরপাড়ের কৃষকের একমাত্র বাঁচার উপায় রয়েছে জলমহালের মাধ্যমে।

হাওরের জলমহালগুলো ইজারা না দিয়ে উন্মুক্ত করে দিলে জেলে সম্প্রদায়

লোকসহ ক্ষতিগ্রস্ত কৃষকেরাও বাঁচার উপায় খুঁজে পাবে। এজন্য

জলমহালগুলোর ইজারা বাতিল করে উন্মুক্ত করে দেওয়ার দাবী জানানো হয়

মানববন্ধনে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451