রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে দিনমুজুর নিহত ,আহত-৯

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ২১৪ বার পড়া হয়েছে

 

এম ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারী ॥

নীলফামারীর ডিমলায় জমি সংক্রান্ত দ¦ন্দে¦ আমন ধানের চারা রোপনের কাজ

করতে গিয়ে সোমবার কায়িক শ্রমিক ফজলে রহমান (৫৫) নিহত হয়েছে।

তিনি নাউতরা ইউনিয়নের নাউতরা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। ফজলে

রহমান কায়িক শ্রমিক হিসেবে বিভিন্ন স্থানে কাজ করতেন।ঘটনার দিন

তিনি দিনমুজুরের কাজে নিয়োজিত অবস্থায় হামলার শিকার হলে তাকে

আহত অবস্থায় ডিমলা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।এ ঘটনায় পুলিশ

উক্ত ইউনিয়নের দারোগ আলীর পুত্র নছর আলী (২৭) ও মৃত, হাকিম আলীর পুত্র

মুক্তার আলী (৪০)নামের দুইজনকে আটক করলেও আটককৃত নছর আলীকে নিয়ে

বানিজ্যের পায়তারা চলছে বলে গোপন সুত্রে জানা গেছে ।

জানা যায়, সোমবার সকালে উপজেলার নাউতরা ইউনিয়নের নাউতরা বাজার

সংলগ্ন বোরহান উদ্দিনের ভোগদখলকৃত জমি আনিছুর রহমান হাল চাষ করতে

ছিল।এবং উক্ত জমিতে আমন ধানের চারা লাগানের জন্য ফজলে রহমানকে দিন

মুজুর হিসেবে নিয়ে যায়।এ সময়ে জমিতে আানিছুর রহমানের সাথে

বোরহান উদ্দিনের সংঘর্ষে বাধে। এতে উভয় পরিবারের ৯জন আহত হন।

আহতের মধ্যে কায়িক শ্রমিক ফজলে রহমানকে হাসপাতাল নেয়ার পথে মারা

যায়। এ ঘটনায় আনিছুর রহমান (৩৮), আনিছুর রহমানের স্ত্রী মরিয়ম

বেগম (৩৫), জুয়েল রানা (৪৫), নযন ইসলাম (২২) ডিমলা হাসপাতালে ভর্তি

হয়েছে। অপরদিকে বোরহান উদ্দিনের পরিবারের ৫জন সদস্য বিভিন্ন

হাসপাতলে ভর্তি হয়েছে। বোরহান উদ্দিন বলেন, উক্ত জমিটি আমার কেনা।

উক্ত জমিতে জোরপুর্বক দখল করতে যাওয়ায় সংঘর্ষ বাধে। এতে তার পরিবারের

৫জন সদস্য জলঢাকা ও রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতদের মধ্যে আনিছুর রহমান ও তার স্ত্রী মরিয়ম বেগমকে ডিমলা

হাসপাতাল থেকে রংপুর হাসাপাতালে হস্তান্তর করা হয়। রংপুর নাউতরা ইউপি

চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন বলেন, বিরোধপুর্ন জমির সীমানা নিয়ে

সংঘর্ষে শ্রমিক নিহত হয়েছে । ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন

বলেন, জমি নিয়ে সংঘর্ষে শ্রমিক নিহত হওয়ার পর সেখানে পুলিশ

পাঠানো হয়েছে। লাশ বর্তমানে থানায় রয়েছে,ময়না তদন্তের জন্য জেলার

মর্গে প্রেরন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি তবে

মামলা প্রস্তুতি নিচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451