বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

এম ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি : উজানের ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া

পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।শুক্রবার সন্ধ্যা ৬টায়

তিস্তার পানি ৫২ দশমিক ২৫ মিটারে প্রবাহিত হলেও শনিবার সকাল ৬টায় তা ২৫

সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৫০ মিটারে প্রবাহিত হচ্ছিল।পরে তিস্তার পানি

বিপদসীমার ৫২ দশমিক ৪০ মিটার নেমে আসে। তিস্তার পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের নিচু

অঞ্চলের বসতবভিটায় বন্যার পানি প্রবেশ করেছে। নিচু অঞ্চলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে

সরিয়ে নেয়া হয়েছে মর্মে টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন

বিষয়টি নিশ্চিত করেছেন। ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান

বলেন,তার ইউনিয়নের ফরেস্টের চরের ১৫টি বাড়ী শনিবার সকালে তিস্তা নদী গর্ভে বিলিন

হয়েছে। পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। পুর্ব ছাতনাই ইউপি

চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ঝাড়সিংস্বের এলাকার তিস্তার চরাঞ্চলের বসতবাড়ীতে

বন্যার পানি প্রবেশ করেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী

মোস্তাফিজুর রহমান বলেন, উজানের ঢলের কারনে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে শনিবার

সকাল ৬টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হলে সকাল ৯টায়

৫সেন্টিমিটার উপড়ে প্রবাহিত হচ্ছিল। তিনি আর বলেন দুপুর ৪টায় পানি কমে

বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451