মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
সৈয়দ আলী শাহ্ধসঢ়; পাগলার ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরের
ওয়ালিয়ায় আলোচনা সভা, সাধু সভা ও পালা গানের আসর বসে।
গত বুধবার (২৮ জুন) রাত ৯ ঘটিকায় ওয়ালিয়া নতুন বাজরস্থ সৈয়দ আলী
শাহ্ধসঢ়; পাগলার মাজার শরিফ প্রঙ্গনে মাজার কমিটির সভাপতি মুনছুর আলীর
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল বাড়ি
মহাসিন,ওয়ালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সামাদ,
ওয়ালিয়া বাজার ও মাজার কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সরদার,
মাজার কমিটির আহবায়ক বদির উদ্দিন, মাজার কমিটির অর্থ সম্পাদক
আলাউদ্দিন, মাজার কমিটির উপদেষ্টা আলহাজ্ব জালাল উদ্দিন, ওয়ালিয়া ইউপি
৪নং ওয়ার্ড সদস্য আমির হোসেন, ওয়ালিয়া ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের
সভাপতি মনির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে সাদু দরবেশ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সাধু, বাউল ও
পালাগান পরিবেশন করেন রাজশাহী থেকে আগত বাউল শিল্পি এম এ ফারুক,
গুরুদাসপুর থেকে আগত বাউল কন্য সম্পা, বাউল কালু সাহ, ঝান্টু বাউল,
নুরুল বাউল, আব্দুল হামিদ খাঁ ফকির, দরবেশ আব্দুল জলিল, গুরু মহিফুনেচ্ছা
বেওয়া ও নজরুল ইসলাম প্রমুখ। এসময় অত্র এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি
সুধীজনসহ হাজারো উৎসুক জনতা ভীর জমায় ।