মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পদচ্যুত সৌদি যুবরাজ প্রাসাদে বন্দি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ৩০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ঃ

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের নির্দেশে পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে তাঁর জেদ্দার প্রাসাদে বন্দি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি রাজপরিবারের বিশ্বস্ত দুটি সূত্র গার্ডিয়ানকে বিষয়টি জানিয়েছে।

এক সপ্তাহ আগে এক ডিক্রি জারি করে ভাইপো মোহাম্মদ বিন নায়েফকে পদচ্যুত করেন সৌদি বাদশাহ। তাঁর স্থলাভিষিক্ত হন বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান।

মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দি করার বিষয়টি অস্বীকার করেছেন সৌদি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে সর্বপ্রথম প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদনকে ‘একেবারেই সত্য নয়’ বলে মন্তব্য করেন সৌদির এক কর্মকর্তা।

অন্য আরেক কর্মকর্তা বলেন, ‘…মোহাম্মদ বিন সালমান কোনো ঝুঁকি নিতে চান না। বিন নায়েফকে গৃহবন্দি করা হয়নি। এ ধরনের কিছুই ঘটেনি।’

৫৭ বছর বয়সী মোহাম্মদ বিন নায়েফ ১৫ বছর ধরে সৌদি রাজতন্ত্রের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। তিনি সৌদির মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে নিবিড় গোয়েন্দা যোগাযোগ রাখতেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, জেদ্দার প্রাসাদে মোহাম্মদ বিন নায়েফের নিরাপত্তারক্ষীদের পাল্টে মোহাম্মদ বিন সালমানের অনুগত রক্ষীদের নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে মোহাম্মদ বিন নায়েফ ও তাঁর ঘনিষ্ঠ রাজপরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451