রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগে আমাদের সড়ক আইন মানা উচিত : সংসদে মন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ১৮১ বার পড়া হয়েছে
সড়ক আইন আগে আমাদের মানা উচিত : সংসদে মন্ত্রী

অনলাইন ডেস্কঃ

আমাদের ধৈর্য কম। শুধু চেষ্টা করি কে কার আগে যাব। এসবের ফলে সড়কে দুর্ঘটনা ঘটে। সাধারণ মানুষের প্রাণহানী ঘটে। সবার মনে রাখতে হবে- সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।বৃহস্পতিবার সংসদের বাজেট আলোচনায় এ কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, অনেক সময় আগে যাওয়ার জন্য উল্টো দিকে গাড়ি ঢুকিয়ে যানজটের সৃষ্টি করি। ভিআইপিদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ আইন মানছে, তাদের আগে আমাদের আইন মানা উচিত।তিনি বলেন, গেলো ২-৩ ঈদের চাইতে এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অনেক কম হয়েছে।

রংপুরের ১৭ জনসহ সারাদেশে ৪০ জন নিহত হয়েছে।সড়কে যানজটের বিষয়ে তিনি বলেন, আসলে আমাদের মনমানসিকতার পরিবর্তন হতে হবে। নইলে যানজট দূর হবে না। যানজট নিরসনে সরকার মেট্রোরেল, ৪ লেনের রাস্তা, এলিভেটেড এক্সপ্রেস ও ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।

সড়কমন্ত্রী বলেন, এই ঈদে রাস্তায় যানজট ছিল না। যেটুকু ছিল সেটি শুধু বিএনপির প্রেস ব্রিফিংয়ে। ঈদে সড়কপথে প্রধানমন্ত্রীর নির্দেশে রাঙামাটি ছুটে গেছি। সেখান থেকে ঢাকায় ফিরলাম কিন্তু কোনো যানজট পাইনি।মন্ত্রী বলেন, কাঁচপুর ব্রিজ থেকে ঢাকার দিকে একটু যানজট দেখলাম। কারণ গাড়িগুলো এলোপাথাড়ি রাখা, কে কার আগে যাবে সেই প্রতিযোগিতা সবার।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীতে এতো কমিটেড ও ডাইন্যামিক প্রধানমন্ত্রী খুব কমই আছেন। তিনি আমাকে পদ্মা সেতু নিয়ে কম কথা বলতে বলেছেন। আমি বলি না, তবে ঢাকায় থাকলে প্রতি শুক্রবার পদ্মা সেতু প্রকল্প দেখতে যাই। সামগ্রিকভাবে নির্মাণ কাজ ৪৩ শতাংশ সম্পন্ন হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451