শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আজ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। প্রতিবারের মতো এবারও গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে দলের নেতাকর্মী, পেশাজীবী ও সবস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল ১১টা পর্যন্ত এসব শ্রেণি পেশার মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর তিনি বেলা ১১টা থেকে প্রধান বিচারপতিসহ বিভিন্ন বিচারপতি, বিদেশি কূটনীতিক, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এর আগে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, শেখ হাসিনা প্রথমে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451