শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদের জামাতে দেশের কল্যাণ কামনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ২১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

এক মাস রোজার পর এসেছে খুশির ঈদ। সোমবার ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে এ দিন পালন করছে বাংলাদেশের মুসলমানরা। সকালে ঈদের নামাজ আদায় করেছেন তারা।

এবারও ঈদের প্রধান জামাত হয়েছে ঢাকার সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের এই প্রধান জামাত সোমবার সকাল সাড়ে আটটার দিকে অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ বিভিন্ন শ্রেণি, পেশা, বয়সের লাখো মুসলমান।

নামাজে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান। নামাজ শেষে খুতবা পড়েন তিনি। পরে তিনি দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।

এছাড়া সোমবার সকালে দলে দলে মানুষ রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ছোটে ঈদের নামাজ আদায় করতে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত হয় সকাল ৭টায়। এখানে সকাল ৭টা থেকে এক ঘণ্টা পর পর পাঁচটি জামাত হচ্ছে। প্রতিবারের মতো এবারও পুরুষদের পাশাপাশি নারীদের জন্য ঈদের নামাজ বিশেষ ব্যবস্থা রয়েছে।

জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকোলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।

এদিকে ঈদ উপলক্ষে ঈদগাহ ময়দান ও আশপাশের সড়কগুলো সাজানো হয়েছে নতুন সাজে। রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে রয়েছে আলোকসজ্জার ব্যবস্থা।

গতবছর ঈদুল ফিতরের সকালে শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে এবার সব ঈদ জামাত ঘিরে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451