মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ২৫২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ

রাজধানীর সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঈদের নামাজ শুরু হয়।

ঈদের প্রধান জামাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সংসদ সদস্য (এমপি) বি এইচ হারুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

নামাজে ইমামতি করেন মুফতি মিজানুর রহমান। নামাজ শেষে খুতবা পড়েন তিনি। পরে তিনি দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।

এর আগে ঈদের প্রধান জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায়। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

গত বছর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এবার ঈদগাহের নিরাপত্তায় নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। ঈদগাহের নিরাপত্তায় সোয়াট টিম, ডগ স্কোয়াড ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে শুধু জায়নামাজ ছাড়া মোবাইল ফোন বা কোনো ধরনের ডিভাইস নিষিদ্ধ করা হয়।

শুধু ঈদগাহ মাঠের ভেতরই বসানো হয় ৬৪টি সিসিটিভি ক্যামেরা। রাষ্ট্রপতিসহ বিশিষ্টজন ঈদের নামাজ পড়তে আসেন হাইকোর্টের ফটক দিয়ে। নিরাপত্তা তল্লাশির পরই সবাই ঈদগাহ ময়দানে প্রবেশ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451