বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে রোববার ঈদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৩০০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সে অনুযায়ী দেশগুলোতে রোববার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। রমজান মাস শেষে শনিবার নতুন চাঁদ দেখা যাওয়ার সন্ধ্যায় বৈঠক করে এ সিদ্ধান্ত জানায় সৌদি সরকারের সংশ্লিষ্ট কমিটি। মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত, বাহরাইন, মিশরসহ আরও কয়েকটি দেশের সংবাদমাধ্যম রোববার ঈদ উদযাপনে সরকারের ঘোষণার কথা জানায়।
এদিকে মধ্যপ্রাচ্যের বাধে ইন্দোনেশিয়া, জার্মানি, সুইডেন, সিঙ্গাপুর, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ব্রুনাই, অস্ট্রেলিয়াও ব্রুনাইসহ বিশ্বের কয়েকটি দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখে গেছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানেরা এ দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দর সঙ্গে পালন করে থাকে।
হিজরি বর্ষপঞ্জী অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়। তবে এই পঞ্জিকা অনুসারে কোনো অবস্থাতে রমজান মাস ৩০ দিনের বেশি দীর্ঘ হবে না। চাঁদ দেখা সাপেক্ষে রমজানের সমাপ্তিতে শাওয়ালের প্রারম্ভ গণনা করা হয়।
ঈদের আগের রাতটিকে ইসলামী পরিভাষায় লাইলাতুল জায়জা এবং চলতি ভাষায় “চাঁদ রাত” বলা হয়। শাওয়াল মাসের চাঁদ অর্থাৎ সূর্যাস্তে একফালি নতুন চাঁদ দেখা গেলে পরদিন ঈদ হয়, এই কথা থেকেই চাঁদ রাত কথাটির উদ্ভব। ঈদের চাঁদ স্বচক্ষে দেখে তবে ঈদের ঘোষণা দেয়া ইসলামী বিধান।
মুসলমানদের জন্য ঈদের পূর্বে পুরো রমজান মাস রোজা রাখা হলেও ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ বা হারাম। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিশ্বের নানা প্রান্তের অনেক দেশ ঈদ উদযাপন করে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451