কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় ৫০পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। ইদকে সামনে রেখে কলাপাড়া ও মহিপুর থানা পুলিশের মাদক বিরোধী রেড এলার্ডের একশনে একের এক মাদক ব্যবসায়িরা পুলিশের খাচাঁয় ধরা পরছে। গোপন সংবাদ ভিত্তিতে ২২ জুন বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া পৌরশহর থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের চায়নাদের দোভাষি রানা নামের এক মাদক ব্যবসায়িকে ৫০ পিচ ইয়াবা সহ আটক করে। কলাপাড়া থানা পুলিশের এসআই নুরুজ্জামান, এসআই নাজমুল, এসআই সাকাওয়াত, এএসআই বেল্লাল হোসেন, এএসআই মাসুদ ও কনস্টেবল দেবাশীষ মাদক ব্যবসায়ী রানাবে গ্রেফতার করে। রানার বাড়ি কুষ্টিয়া জেলায়। রানা সহ একটি চক্র দির্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে মাদক ব্যবস্য করে আসছিল।