সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবনে ঈদকে সামনে রেখে মুক্তিপনের দাবীতে ৩০ জেলে অপহরণ/ সুন্দরবনের আত্মসমর্পনকারী বনদস্যুদের ঈদ উপহার দিয়েছে র‌্যাব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুন, ২০১৭
  • ২২১ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে

ফিরে : ঈদকে সামনে

রেখে পূর্ব সুন্দরবনে সুমন বাহিনী নামের একটি

নতুন দস্যু বাহিনী দস্যুতা শুরু করেছে। গত দু’দিনের

ব্যবধানে দস্যু গ্রুপের সদস্যরা সুন্দরবনের চাঁদপাই

রেঞ্জের বিভিন্ন এলাকায় হানা দিয়ে উপজেলার ৪ মৎস্য

ব্যবসায়ীর কমপক্ষে ৩০ জেলেকে মোটা অংকের চাঁদার

দাবীতে অপহরণ করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জেলেদের সূত্র জানায়, গত ২০ ২১ ও২২ জুন রাতে সুমন

বাহিনী নামের ৬-৭ জনের একটি দস্যু দল চাঁদপাই রেঞ্জের

তাম্বলবুনিয়া ও কলামুলা এলাকায় অবস্থানরত জেলেদের বহরে

হামলা চালায়। এ সময় দস্যুরা ৮-১০ টি নৌকায় হানা

দিয়ে সুন্দরবন সংলগ্ন উপজেলার রতিয়া রাজাপুর ও উত্তর

রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী সগির আকন, ছরোয়ার

গাজী, জাকির হোসেন ও চাঁনমিয়া আকনের নৌকার

জেলে উত্তর রাজাপুর ও ধানসাগর এলাকার বাসিন্দা ইউসুফ

হাওলাদার (৪৫), রাজ্জাক হাওলাদার (৫০), ফরহাদ ফকির (২৭),

সোহেলা মৃধা (২৪) ও আজিজ মৃধা (৩৫) সহ ১০ জেলেকে

অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পাশাপাশি

ব্যবসায়ীদের প্রায় অর্ধশত নৌকার প্রত্যেকটির

অনুকূলে ২০-২৫ হাজার টাকা করে কয়েক লাখ টাকা

চাঁদা দাবী করে ০১৭৮১৯২৯৭০০ নং একটি মুঠোফোন

নাম্বার দিয়ে নৌকার মালিকদের (মহাজনদের)

যোগাযোগের নির্দেশ দেন। দাবীকৃত চাঁদার টাকা

পরিশোধে ব্যর্থ হলে আটক জেলেদের হত্যা করা হবে বলে

হুমকি দেয় দস্যুরা। বাহিনী প্রধান সুমন ও তাঁর

সহযোগি তরিকুল ইসলামের বাড়ি মংলা উপজেলার

ঢাইনমারি ও বৈদ্যমারী এলাকায়। এছাড়া তার সেকেন্ড-ইন-

কমান্ড আব্বাস ওরফে জিল্লুর মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি

এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গত এক সপ্তাহ

পূর্বে ওই দস্যু বাহিনী সুন্দরবনে আত্মপ্রকাশ করে।

এ বিষয়ে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা

মোঃ হুমায়ুন কবির বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে

খোঁজ খবর নিয়ে দেখবেন। এছাড়া ধানসাগর নৌ পুলিশ

ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই তৌহিদুর রহমান

বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং তাদের পক্ষ থেকে

অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451