বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষার জন্য গুণগতমানের মানসম্পন্ন শিক্ষক প্রয়োজন : শিক্ষামন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুন, ২০১৭
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার লক্ষ্য অর্জনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি বলেন, সার্বিকভাবে আমরা শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি করেছি।

এখন সকল ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে। সকলের সম্মিলিত চেষ্টার ফলেই আমরা অগ্রসর হতে পেরেছি। শিক্ষানীতি অনুসরণ করে আমরা কাজ করে যাচ্ছি।

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গুণগতমানের শিক্ষার জন্য মানসম্পন্ন শিক্ষক প্রয়োজন। সে ক্ষেত্রে আমরা অনেক পিছনে পড়ে আছি। অনেক শিক্ষক নৈতিকভাবে শিক্ষকতা করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আমরা সৎ ও ন্যায়পরায়ণ ভাল মানুষ তৈরি করতে চাই।

শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির সভাপতি মো. হায়দার আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451