বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর রূপনগর থেকে এএসপি’র মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
রাজধানীর রূপনগর এলাকা থেকে সহকারী পুলিশ-কমিশনার মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়।
রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মিজানুর রহমান হাইওয়ে পুলিশ সাভার এলাকার দায়িত্বে ছিলেন।
পঞ্চাশোর্ধ্ব মিজানুর রহমানের গলায় কাপড় প্যাঁচানো ছিল। পরিবার জানায়, এএসপি মিজানুর রহমানের বাসা উত্তরা ৫ নম্বর সেক্টরে। ভোর ৬ টায় বাসা থেকে বের হওয়ার পর আর যোগাযোগ ছিলো না বাসার সঙ্গে।
তবে কেনো বা কি কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে তা তদন্তের আগে কিছুই বলা সম্ভব নয় বলে জানান ওসি।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451