বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার থেকে বাড়ি ফেরা, প্রস্তুত ৪১টি নৌপথ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৩২১ বার পড়া হয়েছে

অনলাই ডেস্কঃ

দেশের ৪১টি নৌপথ দিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়ির পথে ঢাকা ছাড়তে শুরু করবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। নির্বিঘ্নে যাত্রীদের বাড়ি পৌঁছাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে লঞ্চ মালিকরা। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন বাড়ি যেতে ইচ্ছুকরা।

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলেছে, কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া ও যাত্রী বোঝাই করতে পারবে না লঞ্চগুলো। অন্যদিকে পাটুরিয়া ও শিমুলিয়া ফেরিঘাটে অপেক্ষমাণ ট্রাকজট চিন্তায় ফেলে দিয়েছে কর্তৃপক্ষকে।

কেরানীগঞ্জের ডক ইয়ার্ডে চলছে শেষ মুহূর্তের লঞ্চ মেরামতের কাজ। রঙের শেষ প্রলেপ আর ধোয়া মোছা করে, সদরঘাটে নিয়ে যাওয়ার ব্যস্ততা আছে মালিকদের। ৪১টি নৌপথে বৃহস্পতিবার থেকে ২৪৫টি লঞ্চে করে যাত্রীরা ফিরবেন বাড়িতে। সদরঘাটে ঈদের অগ্রিম টিকেট কাটতে আসা যাত্রীরা বলছেন, অতিরিক্ত ভাড়াসহ বেশকিছু সমস্যার কথা।

একাধিক ব্যক্তি জানালেন, যে টাকা ভাড়া তারচেয়ে একটু বেশি নেওয়া হচ্ছে। তবে তা দ্বিগুণ না।

তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন লঞ্চ মালিকরা। তাঁরা জানিয়েছেন, নির্বিঘ্ন ঈদ যাত্রার জন্য তাঁরা মন্ত্রণালয়ের  নির্দেশ মেনে চলবেন।

বিআইডব্লিউটিএ বলছে, যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে তারা। এ ব্যাপারে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ‘ঢাকা নদী বন্দর থেকে ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলাচল করবে না। এ বিষয়টা আমরা নিশ্চিত করব। দুজন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন।’

জয়নাল আবেদীন আরো জানান, শিমুলিয়া ফেরিঘাটের তিনটি ঘাট দিয়ে ১৯টি ফেরি এবং পাটুরিয়া ফেরিঘাটের চারটি ফেরিঘাট দিয়ে ১৮টি ফেরিতে পারাপার করা হবে যাত্রীদের। এ ছাড়া ট্রাফিক পুলিশ ও নৌপুলিশের সমন্বয়ে যেকোনো জট দ্রুত সময়ে দূর করা হবে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451