বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি ও শিল্পীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি ও শিল্পীদের এবং তার পরিবার ও আত্মীয়-স্বজনদের সম্মানে আজ বুধবার তাঁর সরকারি বাসভবন গণভবন লনে ইফতারের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী বিকেল ৬টা ১০ মিনিটে ইফতার অনুষ্ঠান স্থলে আসেন এবং অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তাদের সাথে কুশল বিনিময় করেন।

ইফতারের আগে জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী অন্যান্যদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘার্য়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাশেমি।

ইফতারে অন্যান্যর মধ্যে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ড. হাসান মাহমুদ এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, হাবিব-ই-মিল্লাত এমপি, নুর-ই-আলম লিটন চৌধুরী এমপি, কাজী রোজী এমপি, শেখ কবির হোসেন।

এ ছাড়াও ইফতারে যোগ দেন এ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, অধ্যাপক ইমেরিটাস ড. আনিসুজ্জামান এবং ড. রফিকুল ইসলাম, জাতীয় বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশিষ্ট অভিনেতা আব্দুর রাজ্জাক, হাসান ইমাম, রিয়াজ এবং শমি কায়সার, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ,সামিনা চৌধুরী এবং ফাহিমা চৌধুরী, কবি রুবি রহমান, ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজাল হুসাইন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451