শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাহাড় ধসের ঘটনায় খাদ্যসংকটে চরম দুর্ভোগে রাঙামাটির মানুষ :

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৪৬২ বার পড়া হয়েছে

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনার ৫দিন পেরিয়ে গেলেও বিশুদ্ধ খাবার পানি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি সংকটে দু:সহ সময় পার করছেন ওই অঞ্চলের মানুষ। এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ।

রাঙামাটিতে প্রথমবারের মতো এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হন এ অঞ্চলের মানুষ। পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে ১১৩ জনই রাঙামাটির।

এ ঘটনায় এখনও অনেকেই নিখোঁজ থাকলেও ইতোমধ্যে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

পরে শনিবার স্থানীয়দের দাবির মুখে দুটি স্থানে আবারো উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এতে উদ্ধার করা হয় আরো ২ জনের মরদেহ।

যারা বেঁচে আছেন তারাও রয়েছেন ভয়াবহ মানবিক বিপর্যয়ে। শহরের রিজার্ভ বাজার, বনরূপা, তবলছড়ি, ভেদভেদীসহ আশপাশে সকল এলাকায় দোকানে দ্রব্যমূল্য বেড়ে গেছে কয়েকগুণ। বাজারে জ্বালানি তেলের খুচরা দোকানগুলোর বেশির ভাগই বন্ধ। পেট্রোল পাম্পগুলোতে বন্ধ হয়ে গেছে সরবরাহ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন। কাপ্তাই রাঙামাটি নৌপথে লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

ব্যবসায়ীরা নৌপথে পণ্য পরিবহনের ব্যবস্থা নিলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451