রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সান্দানপুর গ্রামে
শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জের ধরে
সৌদি প্রবাসি বাবুল মিয়ার স্ত্রী রানী বেগম
(৩৫),মেয়ে আছমা(১৪),ফাহিমা(১২)কে বেদম
প্রহার করে বসত ঘরে তালা জ্বলিয়ে বাড়ি থেকে
বের করে দেয়। গ্রামবাসি গুরুতর আহতদেরকে
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র ভর্তি
করেন।
স্থানীয় সূত্রে জানান পারিবারিক বিরোধের জের
ধরে রানী বেগমের দেবর ইব্রাহিম,ইসমাইল
হোসেন,শশুর রুহুল আমিন পরিকল্পিত ভাবে রানী
বেগম ও তার মেয়েদেরকে দেশীয় অস্ত্র দিয়ে বেদম
প্রহার করে বসত ঘরে তালা জ্বলিয়ে বের করে দেয়।
প্রবাসি বাবুল মিয়া মুঠোফোনে জানান
ছোট ভাইয়ের হুমকি-দমকিতে তিঁনি বাড়িতে
আসতে পারেনা।
ইব্রাহিম ও ইসমাইল হোসেন জানান তার মা ও
বাবাকে চাহিদামত টাকা না দেওয়ায় বাবা ক্ষীপ্ত
হয়ে মারধর ও বসত ঘরে তালা জ্বলিয়ে রাখে।