শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সবাইকে চমকে দিয়ে প্রবাসীদের কাছে প্রধানমন্ত্রী!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

কালো গাড়িটা হোটেলের সামনে থামল। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাব্যবস্থা। রাস্তার অন্য পাশে উৎসুক মানুষ। কিছুক্ষণ পর গাড়ির দরজা খোলা হলো। বেরিয়ে এলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁকে দেখেই রাস্তার ওপাশে করতালি। সবাইকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী একরকম দৌড় দিয়ে রাস্তার ওপাশে চলে গেলেন। খোঁজ খবর নিলেন সবার।

সুইডেনের স্টোকহোমের ঘটনা। তিনদিনের সফরে দেশটির প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে গত বুধবার রাতে সুইডেন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলা, কুশলবিনিময় করার দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করেছেন বাংলাদেশেরই এক সাংবাদিক। তিনি ফেসবুকে তা প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িটি ওই হোটেলে আসার আগেই রাস্তার উল্টোপাশে একদল প্রবাসী বাংলাদেশি দাঁড়িয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি থেকে নামার পরই করতালি দিয়ে শুভেচ্ছা জানান তাঁরা। প্রধানমন্ত্রী তাঁদের দেখেই রাস্তার অপর প্রান্তে তাঁদের কাছে চলে যান।

প্রধানমন্ত্রীকে পেয়ে সবাই কে কোথা থেকে এসেছেন বলতে থাকেন। এমনকি বাংলাদেশে কোথায় বাড়ি তাও জানান। এ সময় একাধিক ব্যক্তি জানান, তাঁরা ইতালিতে থাকেন। প্রধানমন্ত্রীকে ইতালি যাওয়ার আমন্ত্রণও জানান তাঁরা।

সুইডেনে এটাই ছিল প্রথম কোনো বাংলাদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর। আজ শুক্রবার সফর শেষে সুইডেন ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451