মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রি নিহত হয়েছে। নিহতের
নাম আবু জাফর (২২)। সে উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৯
নম্বর ওয়ার্ডের উত্তর বামনসুন্দর গ্রামের জমির আলি হাজী বাড়ির
শাহ আলমের পুত্র। মঙ্গলবার বিকেল ৫ টার সময় সে বিদ্যুৎস্পর্শে
নিহত হয়। বুধবার (১৪ জুন) সকাল ১০ টার সময় কাটাছরা ঈদগাহ
ময়দানে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা
হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বাড়ির পাশের ফসলী জমিতে কারেন্ট জাল
(স্থানীয় ভাষায় কৈ জাল) বসিয়ে বাড়ি ফেরার সময় ফসলী জমির
পাশের পাকাবাড়ির জানালা স্পর্শ করলে সেখানে তার মৃত্যু হয়। ওই
বাড়ির জানালায় পূর্ব থেকে বিদ্যুতায়িত ছিল বলে জানা যায়।
কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী
হুমায়ুন বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রির নিহত হওয়ার সত্যতা নিশ্চিত
করেন।