গোপালগঞ্জ প্রতিনিধি : বুধবার দুপুর ১২টায়
গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন
কর্তৃক আয়োজিত গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং কর্মশালা
অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান
সরকারের সভাপতিত্বে উক্ত কর্মশালায় অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা
প্রশাসক (রাজস্ব) শান্তিমনি চাকমা, অতিরিক্ত জেলা
ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোজাম্মেল হক, গোপালগঞ্জ জেলার
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু তারেক, সদর উপজেলা
পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ লুৎফার
রহমান বাচ্চু, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী,
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা
মোঃ রুহুল আমীন শেখ, জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের
নির্বাহী প্রকৌশলীগণও সে সময় উক্ত ব্র্যান্ডিং
কর্মশালায় উপস্থিত ছিলেন।