এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় নিরাপদ খাদ্র বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা আজ বুধবার বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনয়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বাজার বর্নিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বাজার বর্নিক সমিতির প্রধান উপদেষ্টা শেখর রঞ্জন দাশ। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বেতাগা ইউপির চেয়ারম্যান স্বপন দাশ। তিনি তার বক্তৃতায় বলেন, আমরা খাদ্রে সয়াংসম্পূন্নতা অর্জন করতে পারলেও নিরাপদ খাদ্র উৎপাদনে বা বাজারজাত করনে অনেকটা পিছিয়ে রয়েছি। ফলে আমাদের যে অর্জন তা অনেকাংশে বাধাগ্রস্থ হচ্ছে। তাই খাদ্রে ভেজাল প্রতিরোধে আমাদের এখুনী এগিয়ে আসতে হবে। শুধু ভেজাল প্রতিরোধে এগিয়ে আসলে হবে না। বিষাক্ত রং ব্যাবহার করা খাদ্র পরিহার করার জন্যও তিনি সকলের প্রতি আহবান জানান। প্রধান বক্তা ছিলেন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র। বাজার বর্নিক সমিতির সাধারন সম্পাদক তরুন কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা কামরুন নাহার নীপা, সমিতির সহ-সভাপতি নির্মলেন্দু দেবনাথ, ইউপি সচিব এসএম দাউদ আলী ও সদস্য মোঃ আলমগীর শেখ প্রমুখ। এসময় বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টের মালিক শ্রমিক, বাজার বর্নিক সমিতির কর্মকর্তা, সদস্য ও মাংশ বিক্রেতাগণেরা উপস্থিত ছিলেন।