শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাহাড় ধসে হতাহত : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপিনেত্রীর শোক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ২২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধস হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়া। আজ মঙ্গলবার পৃথক বিবৃতিতে তাঁরা এই শোক প্রকাশ করেন।

টানা বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে এ পর্যন্ত ৪৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া গাছচাপা, দেয়ালচাপা ও বজ্রপাতে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড় ধসে রাঙামাটিতে চার সেনা কর্মকর্তা ও সদস্যসহ ২৯ জন, চট্টগ্রামে ১০ জন ও বান্দরবানে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩৯ জন মারা গেছেন। এর মধ্যে চারজন সেনা সদস্য। তাঁদের মধ্যে আছেন একজন মেজর, একজন ক্যাপ্টেন, একজন করপোরাল ও একজন সৈনিক।’

এদিকে, সংবাদ মাধ্যমে পাঠানো শোকবার্তায় খালেদা জিয়া বলেছেন, ‘রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড় ধসে সেনা কর্মকর্তা ও সৈনিকসহ বেশকিছু সংখ্যক মানুষের প্রাণহানিতে দেশবাসীর ন্যায় আমিও ব্যথিত ও শোকাহত হয়েছি। ভারি বর্ষণের ফলে পাহাড় ধসে, ঝড়ে গাছ পড়ে এসব মানুষের অকাল মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মৃত্যু তাদের পরিবারে এক গভীর বেদনাঘন পরিবেশ সৃষ্টি করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451