শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল’র আমড়াখালী থেকে ৩৩ লাখ টাকার ভারতীয় কাপড়সহ ৩ জনআটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৪৩৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী এলাকা থেকে আজ মংগলবার সকালে

৩৩ লাখ টাকার ভারতীয় কাপড়সহ তিন চোরাচালানিকে আটক করেছেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় একটি

মাইক্রোবাসও জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ঢাকার সাভারের রাজাসন এলাকার রাজ্জাকের ছেলে নবির

হোসেন (৩২), হযরত আলীর ছেলে রুবেল হোসেন (২৬) ও আব্দুস ছাত্তারের

ছেলে আবু বকর (৩৪)।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির আমড়াখালী চেকপোস্টের হাবিলদার আব্দুল মতিন

জানান, গোপন খবরে তারা জানতে পারেন, বেনাপোল সীমান্ত থেকে

চোরাচালানিরা বিপুল ভারতীয় মালামাল নিয়ে একটি মাইক্রোবাসযোগে

যশোরের দিকে যাবে। আমড়াখালী বিজিবি চেকপোস্টে নির্ধারিত

মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করে কাগজপত্রবিহীন প্রায় ৩৩ লাখ টাকা

দামের ভারতীয় কাপড় পাওয়া যায়। এসময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার

অভিযোগে মাইক্রোবাস চালকসহ তিনজনকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার এসআই জহিরুল ইসলাম জানান, রাতেই তাদের

বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা

আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451