বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিম্নচাপের প্রভাবে সব লঞ্চ চলাচল বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৪৫০ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ :

বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া থাকায় অভ্যন্তরীণ নৌরুটে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ।  সোমবার রাতে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

এর আগে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সংকেত দিতে বলা হয়। এছাড়া দেশের বিভিন্ন নৌবন্দরে দুর্ঘটনা এড়াতে নৌ চলাচল বন্ধ রাখা হয়। এদিকে, রোববার রাতে ও সকালের জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার সদর, পেকুয়া ও টেকনাফের ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে।

সোনাদিয়া দ্বীপের কাছে আটকা পড়েছে মালামালবাহী জাহাজ। অনেক এলাকায় গাছপালা ও কাঁচা ঘরবাড়ী ভেঙ্গে পড়েছে। আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, দেশব্যাপী শুরু হওয়া ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির কারণে সকাল থেকে আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে ছয়টি নৌরুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451