রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবি’র ঘটনায় ২ জেলের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৪৭০ বার পড়া হয়েছে
পুরনো ছবি

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার

মেঘনা নদীতে ঝড়ের কবলে একটি মাছ ধরার নৌকাডুবির ঘটনায় নদীতে পড়ে গিয়ে ৭

জেলে নিখোঁজ হয়। তাদের মধ্যে মো. এনায়েত উল্যা (৩০) ও আবু তাহের (৩৫) নামের দুই

জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মেঘনা

নদীর দমারচর ও বুড়িরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রোববার মাছ ধরার একটি নৌকা নিয়ে ১৫-১৬ জন জেলে মেঘনা নদীতে

মাছ ধরতে যায়। সন্ধ্যার পর প্রচন্ড ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এসময়

কয়েকজন জেলে সাঁতার দিয়ে তীরে ফিরতে পারলেও এনায়েত, আবু তাহের, হারুন, রুবেল,

সুফিয়ান, জহির ও আলমগীর নিখোঁজ হয়। পরে সোমবর দুপুর ১টার দিকে দমারচর এলাকা

থেকে এনায়েত ও দেড়টার দিকে বুড়িরচর এলাকার মেঘনা নদী থেকে আবু তাহেরের মৃতদেহ

উদ্ধার করে জেলেরা। নিহত এনায়েত জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের

আনাজল হকের ছেলে ও আবু তাহের বুড়িরচর ইউনিয়নের মজিবল হকের ছেলে। এখনো

নিখোঁজ জেলেরা হলো, হারুন, রুবেল, সুফিয়ান, জহির ও আলমগীর। হাতিয়া থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ দুই জেলের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত

করেছেন। এদিকে, বৈরী আবহাওয়ার কারণে সারাদেশের সাথে হাতিয়ার নৌ যোগাযোগ

বিচ্ছিন্ন রয়েছে। অতিরিক্ত জোয়ারের কারণে উপজেলা কিছু নিন্মাঞ্চল পাবিত হয়েছে।

প্রসঙ্গত, রোববার রাতে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে হাতিয়ার মেঘনা নদীর দমার

চরের কাছে ঝড়ের কবলে পড়ে স্থানীয় আবদুল ওহাবের একটি মাছ ধরার নৌকা ডুবে যায়।

ঘটনার পরপরই জেলে ও মাঝি মাল্লাসহ নয়জন ফিরে আসলেও সাত জেলে নিখোঁজ থাকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451