বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জনগণকে চিকনগুনিয়ার বিষয়ে সচেতন করতে প্রচার কার্যক্রম শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ

চিকনগুনিয়ার হাত থেকে জনগণকে রক্ষা করতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামণ রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি)।
আজ সোমবার রাজধানীর মিরপুর-১ নম্বরস্থ ৯ নং এবং ১০ ওয়ার্ড থেকে এই সচেতনতা মূলক প্রচার ও প্রচারণা শুরু হয়েছে।

 

আগামী ৫ দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫ টি জোনে এই প্রচার কার্যক্রম চালানো হবে। এই প্রচার কার্যে ৫ জন ডাক্তার, ৫ জন নার্স, ২ জন স্থানীয় মসজিদের ইমাম, ২ জন স্থানীয় কাউন্সিলর, শিক্ষক প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করবেন।

এছাড়াও চিকনগুনিয়ার প্রতিরোধে কন্টোল রুম খোলা হবে এবং এই কন্টোল রুম তদারকির জন্য আগামীকাল কমিটি গঠন করা হবে। এই কন্টোল রুম থেকে সারাদেশের হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রতিনিয়োত খোজ খবর রাখা হবে।

সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি)-র লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা জানান, চিকনগুনিয়ার বিস্তার প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়াতে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত মূলক কার্যক্রমের অংশ হিসাবে আমরা এই সচেতনতা মূলক প্রচার কার্যক্রম শুরু করেছি।

চিকনগুনিয়া জ্বর নিয়ে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, চিকনগুনিয়া জ্বর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। মশারি টানিয়ে ঘুমাতে হবে এবং খেয়াল রাখেতে হবে বাড়ির আশে পাশে কোথাও যাতে কোন পানি তিন দিনের বেশি সময় জমা হয়ে না থাকে। চিকনগুনিয়া মরণঘাতী কোনো রোগ নয়। সবাইকে সচেতন থাকতে হবে। সচেতন থাকলেই এই রোগ প্রতিরোধ সম্ভব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451