শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রগতিশীল আলেমদের হত্যার পরিকল্পনা ছিল জঙ্গিদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ১৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। তাঁরা দেশের প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মনিরুল।

গ্রেপ্তারকৃতরা হলেন জাহিদুল ইসলাম ওরফে জোহা (২৩), আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), মেহেদি হাসান ইমন ওরফে আবু হামজা (২১), খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) ও শামসুদ্দিন আলামিন।

মনিরুল ইসলাম জানান, গতকাল রোববার দিবাগত রাতে নিউমার্কেটের নিউ সুপারমার্কেট এলাকা থেকে ওই ছয় জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। সেখানে ১০ থেকে ১১ জন নব্য জেএমবি সদস্য সরকার ও রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনাসহ ধর্মীয় উগ্রবাদের বিরোধিতাকারী প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তাঁরা তাঁদের নেতা আইয়ুব বাচ্চু ওরফে মাখনদা ওরফে লালভাই ও আর্চারের নির্দেশ অনুযায়ী কাজ করছে। এ পরিকল্পনা বাস্তবায়নে অস্ত্রসহ অন্যান্য ক্ষেত্রে সাদী ওরফে আবু জান্দাল ওরফে আবু দারদা ওরফে আবু তাঁদের সহযোগিতা করছে।

গ্রেপ্তারদের কাছ থেকে মুঠোফোন, বিভিন্ন কাগজ, নোটবুক, জঙ্গিসংশ্লিষ্ট তথ্যসমৃদ্ধ পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানান মনিরুল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451