শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেষ চারে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর এরই মধ্যে তার তিন সেমিফাইনালিস্ট পেয়ে গেছে। বাকি রয়েছে কেবল একটি দল। আজ সেটিও নির্ধারণ হয়ে যাবে। শেষ চারে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলঙ্কা।

টসভাগ্য যায়নি অ্যাঞ্জেলো ম্যাথিউসের পক্ষে। ভাগ্য পরীক্ষায় জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তানের দলপতি সরফরাজ আহমেদ।

আজকের জয়ী দল পৌঁছে যাবে সেমিফাইনালে। আর যারা হেরে যাবে, তারা বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি।

দুদলই একটি করে পরিবর্তন নিয়ে খেলবে আজকের ম্যাচে। ভারতের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরা একাদশ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে এসেছেন স্পিন অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। আর শাদাব খানকে বাদ দিয়ে ফাহিম আশরাফকে দলে ভিড়িয়েছে পাকিস্তান।

শ্রীলঙ্কা একাদশ : নিরোশান দিকভেলা, দানুস্কা গুনাথিলকে, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আসেলা গুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, সুরঙ্গা লকমাল, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।

পাকিস্তান একাদশ : আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, হাসান আলি ও জুনায়েদ খান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451