গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায়
চলছে খাল খননের নামে সরকারি গাছ কাটার মহোৎসব।
গতকাল সরজমিন ঘুরে দেখা যায়, পিনজুরী ইউনিয়নের
চৌধুরীর হাট থেকে তারাকান্দর বাজার পর্যন্ত স্কেভেটর
মেশিন দিয়ে এই বর্ষা মৌসুমে খাল খনন করার নামে
রাস্তার বস্কার ও শত শত পুরাতন সরকারি রেইনট্রি, আকাশ
মনি, চাম্বল ও শিশু গাছ কেটে উজাড় করে দিচ্ছে। খাল খনন
কাজে দেখাশুনায় নিয়োজিত ব্যক্তিরা, পিনজুরী গ্রামের
মৃত মোজাম বিশ্বাসের ছেলে রেজাউল বিশ্বাস ও আলম
বিশ্বাস এবং মৃত আলীম উদ্দিন হাওলাদারের ছেলে আকরাম
হাওলাদার এলাকায় প্রভাব খাটিয়ে এই গাছ কাটে বলে
জানিয়েছে এলাকাবাসী।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী বলেন,
রাতের আধারে লক্ষ লক্ষ টাকার গাছ সরিয়ে ফেলেছে এই
প্রভাবশালীরা। এ ব্যপারে যোগযোগ করা হলে পিনজুরী
ইউপি চেয়ারম্যান ও উক্ত কাজের ঠিকাদার আবু সাইদ
সিকদার বলেন, কাজের দেখাশুনা করায় নিয়োজিত ব্যক্তিরা
আমাকে বলেছে যে, এই গাছগুলো মালিকানা, সরকারি
গাছ নয়। তিনি আরোও বলেন আমি ঘটনাটি জানার পরে
গাছ কাটা বন্ধ করে দিয়েছি।
এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা
জিলাল হোসেন বলেন, এ বিষয়ে আমি কয়েকটি অভিযোগ
পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।