মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওমর সানী দেখেননি মৌসুমীর ‘কেয়ামত থেকে কেয়ামত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০১৭
  • ২৯৯ বার পড়া হয়েছে

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে অভিষেক হয়েছিল সালমান শাহ ও মৌসুমী জুটির। অবাক করা বিষয় হলো— মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী দুই যুগ আগের ছবিটি দেখেননি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘কেমিস্ট্রি’তে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন এ তারকা দম্পতি। ওমর সানী বলেন, ‘হিন্দি ছবিটি দেখেছিলাম আগেই। তাই কেন জানি বাংলাদেশের রিমেক ছবিটি দেখার আগ্রহ হয়নি কখনো’! ঢালিউডে ওমর সানী-মৌসুমী জুটির বয়স ২৪ পেরিয়ে রজত জয়ন্তীতে পা রেখেছে। আর তাদের সংসার ২১ বছর পূর্ণ হয়েছে। এ দীর্ঘ যাত্রায় টক-ঝাল-মিষ্টি নানান ধরনের অভিজ্ঞতা রয়েছে।  তবে মজার বিষয় হলো, প্রথম দেখাতেই ওমর সানীকে ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী। তিনি বলেন, ওমর সানী ও ‘চাঁদের হাসি’ ছবির পরিচালক বাসায় গিয়েছিলেন ছবির প্রস্তাব নিয়ে। তবে মৌসুমী সে সময় ছবিটি করতে অস্বীকৃতি জানান। অনুষ্ঠানে চলচ্চিত্র ক্যারিয়ার ও সংসারের নানা বিষয়ে কথা বলেন ওমর সানী ও মৌসুমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রুমানা মালিক মুনমুন। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এসএম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘কেমিস্ট্রি’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ১০টায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451