রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের পর গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০১৭
  • ১৫৮ বার পড়া হয়েছে
সাভারে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, দোকানদার আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের শ্রীনগর

উপজেলায় পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে জোড় করে

ধনচে ক্ষেতে নিয়ে ধর্ষণের পর গলায় ওড়না পেচিয়ে

হত্যার চেষ্টা করেছে এক পাষন্ড যুবক। প্রাণ

বাঁচাতে চেষ্টা করলে দেখতে পেয়ে স্থানীয়রা

এগিয়ে এসে ওই ছাত্রীকে গলায় ওড়না পেচানো সহ

ধনচে ক্ষেত থেকে উদ্ধার করে। এসময় ধর্ষক তিন

সন্তানের জনক আমির হোসেন (৩৫) পালিয়ে যায়।

পরে ওই ছাত্রীকে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঘড়া

ইউনিয়নের রৌদ্রপাড়া এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার বাহের আলী মদবরের

ছেলে আমির হোসেন পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে

জুস কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে

আনে। রাস্তার পাশের একটি দোকান থেকে জুস

কিনে দেওয়ার পর আমির হোসেন ওই ছাত্রীর মুখ চেপে

ধরে তাকে পার্শ্ববতী একটি ধনচে ক্ষেতে নিয়ে

ধর্ষন করে। ধর্ষণের পর পাষন্ড আমির হোসেন ওই

ছাত্রীকে গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা করে। এতে

ওই ছাত্রীর গলার কিছু অংশ কেটে যায়। এ সময় ওই

ছাত্রীর গোঙ্গানীর শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে

সে প্রাণে বেঁচে যায়। এব্যাপারে শ্রীনগর থানার

অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন,

ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা এর

আইনগত প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করবো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451