মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের
নাম বশির আহম্মদ (৬০)। তিনি উপজেলার ২ নম্বর হিঙ্গুলী
ইউনিয়নের মেহেদীনগর গ্রামের বাসিন্দা। শুক্রবার (৯ জুন) সকাল
১০ টার সময় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের বারইয়ারহাট রেল গেইট
এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে বারইয়ারহাট রেল গেইট এলাকা
লাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসে। এসময় অপর দিকে
রেললাইনের গাঁ ঘেষে অবৈধ কাঁচা বাজার থাকায় তিনি সরে
দ্রুত সরে যেতে না পারায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথ
জানান, এটি থানা পুলিশের বিষয় নয়। বিষয়টি জিআরপি পুলিশ
দেখভাল করে।
প্রসঙ্গত, বারইয়ারহাট পৌরসভার রেললাইন ঘেঁষে অবৈধ বাজার
বসার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। গত কয়েক বছরে ট্রেনে
কাটা পড়ে একাধিক ব্যক্তি নিহত হন।