মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারের লুটপাট আর দুর্নীতি নজীরবিহীন: রিজভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৪৬১ বার পড়া হয়েছে

রাজনীতি ডেস্কঃ

বর্তমান ক্ষমতাসীনদের আমলে যে লুটপাট আর দুর্নীতি চলছে তা বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার দুপুরে দলের নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন

রিজভী বলেন, বৃহস্পতিবারও জাতীয় সংসদের এমপিরা বলেছেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। তাদের মুখে লুটপাটের কথা শুনে দেশবাসী বিস্মিত হয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের লুটপাট আর দুর্নীতির কারণে বাংলাদেশ ব্যাংকসহ সমস্ত আর্থিক খাত আজ শুন্য হয়ে গেছে। সমাজের প্রতিটি সেক্টরে দুর্নীতি বাসা বেঁধেছে।

জোর জবরদস্তি করে মানুষের সম্পদ দখল সরকারি দলের নেশায় পরিণত হয়েছে। নিত্য পণ্যের দাম বাড়িয়ে হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সাধারণ মানুষের দুঃখ কষ্টে তাদের কিছু যায় আসে না। সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে দাম বাড়ায় ভাত খাওয়া কমিয়ে দিয়েছে নিম্ন আয়ের মানুষ। অথচ সরকার বলে দেশে খাদ্য ঘাটতি নেই। আসছে একাদশ সংসদের ভোটের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণ নির্বাচন চায় কী না তা নিয়ে জনমনে সন্দেহ আছে। এ জন্য তারা সহায়ক সরকার ব্যবস্থা ভয় পায়


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451