বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর অভিনন্দন বিজয়ী ৩ বাঙালি কন্যাকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৫২৭ বার পড়া হয়েছে

ব্রিটেনের আগাম পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভুত ৩ কন্যাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ রেজওয়ান সিদ্দিক ও সমাবজ বিজ্ঞানের শিক্ষিকা রূপা হক। এছাড়া তৃতীয়বারের মত সাংসদ হয়েছেন রুশনারা আলী। তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ এমপি।  তারা ৩ জনই লেবার পার্টির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ বিজয়ী হয়েছেন লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। আর রুশনারা আলী বিজয়ী হয়েছেন বেথনাল গ্রিন এন্ড বো আসন থেকে। অন্যদিকে শিক্ষিকা রূপা বিজয়ী হয়েছেন লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন লড়ে। ২০১৫ সালের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে জয়ী হয়েছিলেন রুশনারা, টিউলিপ  ও রূপা। এবারের নির্বাচনে বাংলাদেশি প্রার্থীর সংখ্যা আরও ৩ জন বেড়ে ১৪ জন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451