সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে পুলিশেরসাথে বন্দুকযুদ্ধঃ নিহত-১আটক- ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৪২১ বার পড়া হয়েছে

আজম সরকার, সাভার থেকে:

সাভারের বিরুলিয়ায় পুলিশের অভিযানে ইসমাইল নামে এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। তার মৃতদেহ ময়না

তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বারসহ আটক হয়েছেন দুই জন ।

বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বিরুলিয়ার শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল বিরুলিয়ায়

এলাকার শহিদুল ইসলামের ছেলে।নিহতের পরিবারের দাবি পুলিশের গুলিতে নিহতে হয়েছে।

এ বিষয়ে নিহতের বড় ভাই আলাল হোসেন জানান, রাতে পুলিশ আল

আমিন নামে এক ব্যক্তি গ্রেপ্তার করতে অভিযান চালায়। এসময় ইসমাইল ঘটনাস্থলে উপস্থিত ছিলো। এছাড়া

ঘটনা স্থানে গ্রামবাসী জড়ো হয়। পুলিশ তাকে চলে যেতে বললে, সে ঘটনাস্থল থেকে যাওয়ার সময় পুলিশের

ছোড়া গুলিতে ইসমাইলের গলায় গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত

চিকিসক মৃত ঘোষনা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানায়, সাভারের বিরুলিয়ায় আল আমিন নামে এক

সন্ত্রাসী গ্রেপ্তার করতে গেলে তার সহযোগী ইসমাইলসহ বেশ কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। এসময়

উভয় পক্ষের গোগুলিতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ইসমাইল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল

কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এদিকে আল আলামিন ঘটনাস্থল থেকে

পালিয়ে যায়। তবে পুলিশ আল আমিনের শশুর ইউপি মেম্বারসহ দুইজনকে আটক করেছে। আল আমিন ও

ইসমাইলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

তবে এ ব্যাপারে পুলিশ ক্যামারের সামনে কথা বলতে রাজি হয়নি বিধায় জোড়ালো ভাবে পুলিশের বক্তব্য

নেয়া সম্ভব হয়নি ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451