সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর তুরাগে তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ২০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর তুরাগের কালিয়ারটেক এলাকায় একটি বাসা থেকে তিন শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রেহেনা পারভীন (৩৪), তাঁর বড় মেয়ে শান্তা (১৩), ছোট মেয়ে শেফা (৯) ও ১১ মাস বয়সী ছেলে সাদ।

রেহেনার স্বামীর কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা জানান, গতকাল দিবাগত রাত ১২টার পর রেহেনার স্বামী মোস্তফা কামাল বাসায় ফিরে দেখতে পান, তিন শিশুর লাশ খাটের ওপর পড়ে আছে। তাদের গলায় ওড়না দিয়ে গিঁট দেওয়া ছিল। আর পাশের রুমে রেহেনা বেগমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিন শিশুসহ মাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এখনই কিছু বলা যাচ্ছে না। তাঁদের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451