বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সেমিফাইনালে ইংল্যান্ড, টিকে আছে বাংলাদেশের আশাও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৩০৩ বার পড়া হয়েছে

স্বাগতিক হিসেবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছিল ইংল্যান্ডকে। সেই তকমার যথার্থতাও প্রমাণ করেছে ওয়েন মরগানের দল। টানা দুটি জয় দিয়ে প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে সেমিফাইনাল। প্রথম ম্যাচে বাংলাদেশের পর আজ ইংল্যান্ড ৮৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। 

৩১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের দারুণ নৈপুণ্যে ২২৩ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস। ৫৫ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। দুটি করে উইকেট গেছে আদিল রশিদ ও জ্যাক বলের ঝুলিতে। 

নিউজিল্যান্ডের পক্ষে প্রায় একাই লড়াই করেছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। খেলেছেন ৮৭ রানের অধিনায়কোচিত ইনিংস। ৩১তম ওভারে উইলিয়ামসন আউট হওয়ার পর আর কোনো বড় জুটি গড়তে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কিউইদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন রস টেলর। ৩৯ রান এসেছে টেলরের ব্যাট থেকে। শেষপর্যায়ের ব্যাটিং বিপর্যয়ে ৪৪.৩ ওভারেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস।

ইংল্যান্ডের এই জয়ে সেমিফাইনালে যাওয়ার আশা টিকে আছে বাংলাদেশেরও। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশও যদি নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে শেষ চারে যাওয়ার সম্ভাবনা থাকবে টাইগারদের। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে যেন ইংল্যান্ডও তাদের শেষ ম্যাচে হারাতে পারে অস্ট্রেলিয়াকে।

‘এ’ গ্রুপের দুই ম্যাচ শেষে এখন ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। রানরেটে এগিয়ে থেকে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। নিউজিল্যান্ড আছে সবার শেষে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড; দুই দলের ঘরেই জমা হয়েছে ১ পয়েন্ট করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451