সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৪৪৫ বার পড়া হয়েছে

আজম সরকার,সাভার থেকে:

সাভারে নামজা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে তার পাষন্ড

স্বামীর বিরুদ্ধে । নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। এ

ঘটনায় পাষন্ড স্বামী মইনুলকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে সাভারের হেমায়েতপুরের সালাউদ্দিনের বাড়ি একটি কক্ষ থেকে নাজমা বেগমের মৃতদেহ উদ্ধার

করা হয়।

নিহত নাজমা বেগম রংপুর জেলার গঙ্গাচরার থানাধীন পাকুলিয়া গ্রামের ফজলু হকের মেয়ে। স্বামী মইনুল হল

একই জেলা ও থানার মাঝিপাড়া গ্রামের বাসিন্ধা। সাভারে নাজমা বেগম পোশাক কারখানায় ও মইনুল রিকসা

চালক বলে জানান যায়। তারা হেমায়েতপুরে সালাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো। এই দম্পত্তির তিন সন্তান

রয়েছে।

এ বিষয়ে সাভার হেমায়েতপুর পুলিশ ফাড়ি ইনচার্জ মামুন হোসেন জানান, খবর পেয়ে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে স্বামী মউনুল পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধ করে নামজা

হত্যা করেছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনা সাভার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451