বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদে কাব্য বিলাস নিয়ে আসছে জল-জীবন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বারেক মিয়া জেলে মানুষ। নৌকা তার জীবন।

ঢেউয়ের বুক চির নৌকা নিয়ে চলে যায় দরিয়ার মাঝে। এদিকে

ডাঙ্গায় থাকা সজনেরা অপেক্ষায় থাকে কবে ফিরবে আপনজনের নৌকা।

ঝড়, দরিয়া ও জেলেদের জীবন সংগ্রামের গল্প অবলম্বনে রাহুল রাজ এর রচনা ও

নিপা মোনালিসার নির্দেশনায় কাব্য বিলাস নাট্য গোষ্ঠী এবার ঈদের

নিয়ে আসছে জল-জীবন। ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশনে নাটকের

ধারণ কাজ শেষ হয়েছে।

ঈদের তৃতীয় দিন সকাল ৯ টা বিটিভিতে নাটকটি প্রচার হবে।

নাটকটি নিয়ে নির্দেশন নিপা মোনালিসা জানান, কাব্য বিলাস

নাট্য গোষ্ঠী সব সময় ভিন্ন ধারার গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির

হয়। ঈদ আনন্দে সবাই যখন প্রিয়জনের সাথে আনন্দ করবে তখন দরিয়ার

মাঝে জেলেরা কীভাবে নিজেদের জীবন পার করে সেই চিত্র তুলে ধরতেই

ভিন্ন ধারার এই প্রয়াস। আশা রাখি নাটকটি সবার ভাল লাগবে। এই

নাটকটি আগামীতে ভারতের আর্ন্তজাতিক নাট্য উৎসবে প্রদর্শন করা

হবে বলেও তিনি জানান।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, অমিও, উৎপল, কামরুজ্জামন,

প্রমিয়া, পিউলি, স্মৃতি, ইতি, আরিফ, মামুন, কাউসার, রাকিব, হৃদয়,

পুষ্প, নিবেদিতা, মালিহা এবং নিপা মোনালিসা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451