বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গ্যাসের দাম বাড়াতে বাধা নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৪৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দ্বিতীয় ধাপে ১ জুন থেকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ-সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। এনার্জি রেগুলেটরি কমিশনের দুই ধাপে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগও স্থগিত করেছেন।

আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৩০ মে গ্যাসের দাম বাড়ানো স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এ আদেশের পর সরকার দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ায়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুব্রত চৌধুরী ও অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম। এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ২৮ ফেব্রুয়ারি ১ জুন থেকে দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে আদালত রুলও জারি করেন। গ্যাসের মূল্য বাড়িয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের প্রকাশ করা গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

গত ২৩ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে দুই ধাপে মূল্য বাড়িয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মার্চ থেকে প্রথম দফা এবং ১ জুন থেকে দ্বিতীয় দফায় দাম বাড়ানো কার্যকর হবে।

গত ১ মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা করা হয়। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে দুই চুলার জন্য ৯৫০ এবং এক চুলার জন্য ৯০০ টাকা করার সিদ্ধান্ত নেয় সরকার। গ্যাসের দাম বাড়ার এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে রিট করেন প্রকৌশলী মুবাশ্বির হোসেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের পর আইনজীবী সাইফুল আলম জানিয়েছিলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৪ অনুযায়ী বছরে একবারের বেশি গ্যাসের দাম বাড়ানোর সুযোগ নেই। অথচ এ দফায় একবারেই দুই ধাপে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া গণশুনানির মাধ্যমে ৯০ দিন পর গ্যাসের দাম বাড়ানোর কথা। কিন্তু এবারের মূল্যবৃদ্ধিতে আইনের সেসব বিধানের ব্যত্যয় ঘটেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451