বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৪৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থী ভর্তির মনোনীতদের প্রথম তালিকা রোববার দিবাগত রাতে প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। প্রকাশিত প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ভর্তির জন্য আবেদন করেছিল ১৩ লাখ ১০ হাজার ৯৪৭ শিক্ষার্থী। প্রথম ধাপে সুযোগ পেয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন। বাকিরা দ্বিতীয় ও তৃতীয় পর্যায় প্রকাশিত ফলাফলে সুযোগ পাবে।

উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকে মনোনীতদের তালিকা পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকে মোবাইল এসএমএসের মাধ্যমেও মনোনীতদের খবর জানা যাবে।

একাদশে ভর্তির নীতিমালা অনুযায়ী, ভর্তি শুরু হবে ২০ জুন; ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।

জানা যায়, প্রথম পর্যায়ে ভর্তি ২০ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। ঈদের ছুটির পর ২৮ ও ২৯ জুন ভর্তি করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে মনোনীতদের ফল প্রকাশ করা হবে ১৩ জুন এবং তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৮ জুন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451