শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবনের জন্য দেশ টিকে আছে : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০১৭
  • ২৯৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, ডেস্কঃ

দেশের অস্তিত্বের জন্য সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের জন্য তাঁর সরকারের নেওয়া কোনো পদক্ষেপেই যেন সুন্দরবন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি মাথায় রাখা হবে।

আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা-২০১৭-এর উদ্বোধনকালে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে পদক্ষেপই নিই না কেন, সব সময়ই সুন্দরবনকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যাতে করে এই ম্যানগ্রোভ বনের কোনো ক্ষতি না হয়। সব প্রকল্পের ক্ষেত্রেই এই বিষয়টি মাথায় রাখা হয়।’

শেখ হাসিনা আরো বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের জন্য ঐতিহ্য নয়, দেশের অস্তিত্বের জন্য এটি গুরুত্বপূর্ণ। সুন্দরবনের জন্য দেশ টিকে আছে। সুন্দরবনের বিস্তৃতি বাড়াতে এরই মধ্যে কৃত্রিম ম্যানগ্রোভ বন তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব উপকূলীয় এলাকায় বেশি করে গাছ লাগাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। এ সময় জীববৈচিত্র্য রক্ষায় তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘মানুষকে যদি মানুষের মতো বেঁচে থাকতে হয়, তাহলে অবশ্যই পরিবেশ তাঁর অনুকূলে থাকতে হবে। এটা একান্তভাবে দরকার। যদি সুস্থভাবে একজন মানুষ বাঁচতে চায়। আর সে জন্যই আমাদের পরিবেশের দিকে বিশেষ দৃষ্টি দিতে হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের পরিবেশ যেন নষ্ট না করি, প্রতিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও বিশেষভাবে নজরে রেখেই আমাদের উন্নয়নের পরিকল্পনা হাতে নিতে হবে। আর সেদিকে আমরা বিশেষভাবে লক্ষ রাখছি।’

এ সময় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে পরিকল্পিত নগরায়ণের তাগিদ দেন শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী বলেন, সবুজ বেষ্টনীই পারে  প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি প্রত্যেককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ এবং সামাজিক বনায়নের লভ্যাংশের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি একটি কাঁঠালগাছের চারা রোপণ করেন এবং বৃক্ষমেলা পরিদর্শন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451