শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লংগদুর ঘটনায় শাস্তি নিশ্চিত করা হবে : সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৪৪৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম :

রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা হত্যার প্রতিবাদ মিছিল থেকে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে সরকার।

আজ রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে, সে জন্য সরকার অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

মন্ত্রী আরো বলেন, লংগদুর পাহাড়িদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তিনশজনকে আসামি করে মামলা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ ঘটনা সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তদন্তকাজ শেষ হলেই বলা যাবে যে ওই ঘটনার সঙ্গে কারা জড়িত।

অন্যদিকে হলি আর্টিজানের ঘটনার তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার তদন্তকাজ শেষ, অভিযোগপত্রও চূড়ান্ত। অল্প সময়ের মধ্যেই তা আদালতে পেশ করা হবে।

এ ছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শপিংমলসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো অঘটন যেন না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451