সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৪৩৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের

গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের

জামালদী বাস স্ট্যান্ড এলাকায় আজ সকালে

কাভার্ড ভ্যান চাপায় ২ পথচারী নিহত ও ৬ জন

আহত হয়েছে। হতাহতরা সবাই স্কয়ার গ্রুপের

শ্রমিক বলে জানা গেছে।

নিহতরা হলেন, জাহিদ হোসেন (৩৫), ইব্রাহিম

(৩২)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথা বলে

জানা যায়, সকাল সাড়ে ১০টার সময় স্কয়ার

গ্রুপের জামালদী শাখার কয়েকজন শ্রমিক

রাস্তা পাড় হবার জন্য জামালদী বাস স্ট্যান্ডে

দাড়িয়ে ছিল । এমন সময় ঢাকা থেকে

চট্টগ্রামগামী (নারায়ণগঞ্জ মেট্রো-ট- ১১-

০৩০৯) কাভার্ড ভ্যানটি অপেক্ষমাণ শ্রমিকদের

উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই জাহিদ হোসেন ও

ইব্রাহিম নামে দুই শ্রমিক নিহত নয় । এ

ঘটনায় আরো ছয় শ্রমিক আহত হয়। স্থানীয়রা

ছুটে এসে হতাহতদের দ্রুত উদ্ধার করে

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ।

আহত ছয় শ্রমিকের অবস্থা আশংকাজনক হওয়ায়

তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা

মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন

চিকিৎসক। আহতরা হলেন ,সোহেল (২৫), জাহিদ

(৪০), মশিউর (৩৫),কামরুল (৪৫), খাইরুল (৩৫),

শরিফুল (২৬)।

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ীর

এসআই মো: হাশেম উদ্দিন জানান , স্থানীয়দের

সহোয়তায় কাভার্ড ভ্যান চালক মনির

হোসেনকে আটক করা হয়েছে । ঘাতক

কাভার্ড ভ্যান ও লাশ পুলিশের হেফাজতে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451