রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনা যা চান, বাজেট তাই : খালেদা জিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৪৫৮ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এ বাজেট হলো লুটপাটের বাজেট। অর্থমন্ত্রী কিছু করতে পারেন না। এ বাজেটও তৈরি হয় হাসিনার কথামতো। কাজেই হাসিনা যা চান, বাজেট তাই।’

আজ বৃহস্পতিবার ২০১৭-১৮ সালের জন্য প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে খালেদা জিয়া এ কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সুপ্রিম কোর্ট মিলনায়তনে ওই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুরে জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

খালেদা জিয়া বলেন, ‘এ বাজেট কি আর বাজেট থাকবে নাকি। পরে দেখবেন যে প্রকল্পে এখন আছে ১০-২০ হাজার কোটি টাকা, সেটাকে ৩০ হাজার কোটি বানাবে। তারপর আবার ৪০ হাজার হবে।’

খালেদা জিয়া অভিযোগ করেছেন, এর মাধ্যমে আওয়ামী লীগকে চুরি করার সুযোগ করে দেওয়া হয়েছে।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ।

আজ জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চার লাখ ২৬৬ কোটি টাকার এ বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। এতে উন্নয়ন ব্যয় এক লাখ ৫৯ হাজার ১৩ কোটি, অনুন্নয়ন রাজস্ব ব্যয় দুই লাখ সাত হাজার ১৩৮ কোটি টাকা ধরা হয়েছে।

বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা। গত অর্থবছরের বাজেটে এডিপি ছিল এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451