রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অফিস কক্ষে গুলি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৪৪২ বার পড়া হয়েছে

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ২য়

তলায় কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা খাতুনের অফিস কক্ষে জানালার কাঁচ ভেঙ্গে হঠাৎ

একটি বুলেট ঢুকে যায়। তখন কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট মাহমুদা খাতুন আতঙ্কে কক্ষ ছেড়ে

বেরিয়ে যায়। বৃহস্পতিবার (০১ জুন) দুপুর ২টায় জেলা শহর মাইজদীর জেলা প্রশাসকের কার্যালয়ে

এ ঘটনা ঘটে। এসময় জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

ছড়িয়ে পড়ে। খবর শুনে জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার ও অতিরিক্ত জেলা প্রশাসক

মাহবুবুর রহমান কর্মরত অবস্থায় নিজেদের কক্ষ থেকে ম্যাজিষ্ট্রেট মাহমুদা খাতুনের কক্ষে ছুটে

আসেন এবং মেঝেতে একটি গুলির খোসা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ

শরীফ এবং অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম পাশ্ববর্তী ভবন থেকে ঘটনাস্থলে

ছুটে আসেন। পরে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা ডিবি

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সহ পুলিশ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে

আসেন। জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার জানান, অতি নিকটবর্তী পুলিশ প্রশিক্ষণ

কেন্দ্রের ফায়ারিং বাড্ধসঢ়; (চানমারি) থেকে এ গুলি আসতে পারে। তবে বিষয়টি পুলিশ কর্তৃপক্ষ

খতিয়ে দেখবে। পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, পুলিশের প্রশিক্ষণ চলাকালিন সময়

ফায়ারিং বাড্ধসঢ়; থেকে অসাবধানতা বশতঃ গুলিটি এসেছে। ওই সময় লক্ষ্মীপুর জেলার পুলিশ ফায়ারিং

প্রশিক্ষণ নিচ্ছিল। এধরনের ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা না হওয়া পর্যন্ত

ফায়ারিং বাড্ধসঢ়; বন্ধ থাকবে। এ ঘটনায় কারো কোন গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ

ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, এ প্রশিক্ষণ কেন্দ্রে লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রামসহ

বিভিন্ন জেলার পুলিশ প্রশিক্ষণ নেয়। পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের ডিআইজি মাহবুবুর রহমান

ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এটির যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান

তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451