এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ
ইউনিয়নে বজ্রপাতে বেলাল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১জুন)
সাড়ে ৬টার দিকে সোনাদিয়া গ্রামের হালিমের মোকাম এলাকার হালিম সওদাগরের বাড়ীর
সামনে এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন ওই গ্রামের হাবিব উল্যার ছেলে। তিনি পেশায়
একজন রাজমেস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে উপজেলার বিভিন্ন স্থানে
বজ্র’সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়
বেলাল। পথে হালিম সওদাগরের বাড়ী দরজায় পৌঁছলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যু
হয় বেলালের।