বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেহরি ও ইফতারের সময় আহারের নিয়ম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০১৭
  • ৫৩২ বার পড়া হয়েছে
পবিত্র রমজানে ইফতার ও রাতের খাবার অনেক ক্ষেত্রে স্বাস্থ্যকর হয় না। যারা ইফতারির সময় নানা আইটেমের সঙ্গে ভাত, বিরিয়ানি, মাংস, পরোটা ইত্যাদি রাখেন তাদের ইফতার ও রাতের খাবার একসঙ্গে হয়ে যায়। এ ক্ষেত্রে আর আলাদা করে রাতের খাবার বা ডিনারের প্রয়োজন নেই। একেবারে সেহরির খাবার আহার করলেই চলে। তবে যারা রাতে তারাবি পড়ে ডিনার বা রাতের খাবার খেতে চান তাদের ইফতারির জন্য হালকা খাবার খাওয়া ভালো।
মনে রাখতে হবে খাবার গ্রহণের পর ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে সম্পূর্ণ হজম ও শরীরে শোষণের জন্য। যদি ইফতারি ও রাতের ডিনার আলাদা করে করেন তবে অবশ্যই রাতের খাবার রাত ১০টার মধ্যে সেরে নিতে হবে। তা নাহলে সেহরির খাবারের সময় সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে ডাইজেশনের। আর রাতের খাবার ও সেহেরির সময় এমনভাবে আহার করবেন যাতে আহারের দু’ভাগ খাবার এবং একভাগ পানি থাকে। এটা ইসলামিকভাবেও স্বাস্থ্যকর এবং মহানবী (স)-এর সুন্নত। বিশেষজ্ঞগণও দেখেছেন আহারের সময় যথেষ্ট পানি পান স্বাস্থ্যকর।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451